| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি প্রার্থীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি, থানায় জিডি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৯, ২০২৫ ইং | ১৩:৪১:৪৭:অপরাহ্ন  |  ১১৭০১৯৩ বার পঠিত
বিএনপি প্রার্থীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি, থানায় জিডি

বগুড়া প্রতিনিধি: বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে বিএনপির প্রার্থী মোশারফ হোসেনের অশ্লীল ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ  মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মোশারফ হোসেনের পক্ষে কাহালু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মোমিন গতকাল সোমবার রাতে বগুড়া সদর থানায়  জিডি করেন। থানার উপপরিদর্শক মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই জিডিতে বলা হয়েছে, মোশারফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার জন্য অজ্ঞাতনামা কতিপয় ব্যক্তি দীর্ঘদিন যাবৎ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভিন্ন অপপ্রচার করে বেড়াচ্ছে। উপশহরে বাসায় অবস্থানকালে তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপে অজ্ঞাতনামা বিদেশি নম্বর থেকে বার্তা প্রদানের মাধ্যমে চাঁদা দাবি করা হয়। অন্যথায় অজ্ঞাতনামা ব্যক্তিরা এআইয়ের মাধ্যমে তাঁর বিভিন্ন ধরনের অশ্লীল ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করার হুমকি দেয়।

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে দলীয় সিদ্ধান্তে পদত্যাগের পর ২০২৩ সালের উপনির্বাচন হয়। 

মোশারফ বলেন, নির্বাচন সামনে রেখে একের পর এক নানামুখী ষড়যন্ত্র মোকাবিলা করতে হচ্ছে। ধানের শীষের পক্ষে সাধারণ ভোটারদের স্বতঃফূর্ত অভাবনীয় সাড়া দেখে ভীত হয়ে ভোটারদের বিভ্রান্ত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অপতথ্য ছড়াচ্ছে। সর্বশেষ এআই ব্যবহার করে নারীর সঙ্গে আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকি দিয়ে সোয়া কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে। আমাকে সামাজিকভাবে হেয় করতে এবং ভোটারদের বিভ্রান্ত করতেই ষড়যন্ত্রকারীরা নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে।’

রিপোর্টার্স২৪/মিতু


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪