| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী ও বেগম রোকেয়া দিবস পালিত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৯, ২০২৫ ইং | ১৩:৫২:০১:অপরাহ্ন  |  ১১৩৪৬০০ বার পঠিত
শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী ও বেগম রোকেয়া দিবস পালিত

শেরপুর প্রতিনিধি : শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। ৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে আলোচনা সভা, র‌্যালি ও মানববন্ধনের মধ্য দিয়ে দিবস তিনটি পালন করা হয়। জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকালে শহরের থানা মোড়ে অনুষ্ঠিত হয় মানববন্ধন। পরে সেখান থেকে একটি র‌্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে দিবসগুলোর উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।

এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার কামরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মুহম্মদ শাহীন ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) আরিফা সিদ্দিকা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জামায়াত নেতা আব্দুল বাতেন, এনসিপি নেতা রাশেদুল ইসলাম, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান প্রমুখ।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪