| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পটুয়াখালী জেলা শাখার নির্বাচনে নাজমুল অহসান মুন্না নির্বাচিত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৯, ২০২৫ ইং | ১৪:২৪:৩১:অপরাহ্ন  |  ১১৭২৬১১ বার পঠিত
পটুয়াখালী জেলা শাখার নির্বাচনে নাজমুল অহসান মুন্না নির্বাচিত

 পটুয়াখালী প্রতিনিধি: ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি) পটুয়াখালী জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে পটুয়াখালী জেলা গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী পিন্টু তালুকদার ২১০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নজরুল ইসলাম পেয়েছেন ১১ ভোট  । 

সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাজমুল হাসান মুন্না ও সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হুমায়ুন কবির সোহাগ নির্বাচিত হয়েছেন।  মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত জেলা আইডিবি কার্যালয়ে আনন্দ ও উৎসব মুখোর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ৪২৭ জন, এর মধ্যে ২২৪ জন ভোটার তাদের ভোটার অধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন প্রকৌশলী মোঃ ইসহাক, সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন প্রকৌশলী গাজী শাহাবুদ্দিন ও  পুলিং অফিসের দায়িত্ব পালন করেন প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান। নবনির্বাচিত সভাপতি পিন্টু তালুকদার বলেন ভোটারা আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন আমি তাদের আস্থার প্রতিদান দিবো, এই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে আমি সকলকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করবো তিনি আরো বলেন আমার প্রথম কাজ হবে সংগঠনের জন্য  একটি স্থায়ী ঠিকানা নির্মাণ করা।

রিপোর্টার্স২৪/মিতু


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪