| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩০ বছরে ১দিনও ছিলেন না অনুপস্থিত বিদ্যালয়ে

প্রধান শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৯, ২০২৫ ইং | ১৭:০৫:১৫:অপরাহ্ন  |  ১১৪৫৪৬১ বার পঠিত
প্রধান শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা

শেরপুর প্রতিনিধি: শেরপুরের চরসাপমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমানকে ছাদখোলা গাড়িতে ব্যতিক্রমী রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। তিন দশকের শিক্ষকতা জীবনে তিনি একদিনও নেননি নৈমিত্তিক ছুটি—এ কারণেই শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর আবেগঘন আয়োজন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা মোহসীনা সোবহান। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রাব্বানী। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন প্রাক্তন শিক্ষার্থী মাহদী মাসুদ। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

১৯৯৫ সালে শিক্ষকতা শুরু করা সিদ্দিকুর রহমান ১৯৯৯ সাল থেকে চরসাপমারী স্কুলে দায়িত্ব পালন করেন। বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা জানান, স্যার পরিবার-সদস্যের মতো স্নেহে তাদের বড় করেছেন এবং কখনোই তাকে অনুপস্থিত দেখা যায়নি।

বিদায়বেলায় আবেগাপ্লুত হয়ে সিদ্দিকুর রহমান বলেন, বিদ্যালয়টিই ছিল আমার পরিবার। সরকারি ছুটি ছাড়া কখনো ছুটি নেইনি। আজকের ভালোবাসা আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, অনেক শিক্ষক অবসর নিলেও এমন সম্মান সবাই পায় না। তিনি কর্মজীবনে অনুকরণীয় দৃষ্টান্ত রেখে গেলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪