| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এএসআইয়ের মারধর–কামড়ে গুরুতর আহত যুবক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৯, ২০২৫ ইং | ২২:৩৩:২৪:অপরাহ্ন  |  ১১৪৩৪৪৮ বার পঠিত
এএসআইয়ের মারধর–কামড়ে গুরুতর আহত যুবক

কিশোরগঞ্জে প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে পুলিশের এক এএসআইয়ের হামলায় গুরুতর আহত হয়েছেন মোফাজ্জল হোসেন নামে এক যুবক। কামড়ে ও পিটুনিতে রক্তাক্ত অবস্থায় বর্তমানে তিনি পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটেছে পাকুন্দিয়ার চন্ডিপাশা ইউনিয়নের ঘাগড়া গ্রামে। আহত মোফাজ্জল একই গ্রামের সফির উদ্দিনের ছেলে। অভিযুক্ত এএসআই আরিফুল ইসলাম মুক্তিযোদ্ধা ফয়েজ উদ্দিনের বড় ছেলে এবং বর্তমানে শরীয়তপুর জেলা পুলিশে কর্মরত।

স্থানীয়দের বরাতে জানা যায়, গত রবিবার গভীর রাতে পারিবারিক বিরোধের জেরে এএসআই আরিফুল ইসলাম অতর্কিতভাবে মোফাজ্জলের ওপর হামলা চালান। এ সময় তাকে বেধড়ক মারধর ও শরীরের বিভিন্ন স্থানে কামড়ে রক্তাক্ত করেন। পরে আহত অবস্থায় স্থানীয়রা মোফাজ্জলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অভিযোগ রয়েছে, হামলার পর প্রবাসে যাওয়ার জন্য তার জমানো ৫ লাখ টাকাও ছিনিয়ে নিয়েছেন আরিফুল ইসলাম।

এ ঘটনায় সোমবার মোফাজ্জলের বড় বোন সালমা আক্তার পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরিবার দাবি করেছে, ঘটনার পর থেকে অভিযুক্ত এএসআই তাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।

এ বিষয়ে অভিযুক্ত এএসআই আরিফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি মন্তব্য করতে রাজি হননি। শুধু জানান, বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা হবে—এর পরেই ফোনটি কেটে দেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, বিষয়টি তদন্তের জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪