সিনিয়ার রিপোর্টার: রাজধানীর পল্টন এলাকা থেকে র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ছয়জনকে গ্রেফতার করেছে র্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে র্যাবের পোশাক (কটি), হ্যান্ডকাফ ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি জানান, পল্টন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে, যারা র্যাবের পরিচয় ব্যবহার করে ডাকাতির পরিকল্পনা করছিল।
গ্রেফতার ব্যক্তিদের পরিচয় এখনো প্রকাশ করেনি র্যাব। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাতে বুধবার (১০ ডিসেম্বর) র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তা।
রিপোর্টার্স২৪/বাবি