| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৯, ২০২৫ ইং | ২৩:০৩:৪৯:অপরাহ্ন  |  ১১৫৬৩৩৭ বার পঠিত
নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

স্টাফ রিপোর্টার: শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে ফিরেছেন ৬ বাংলাদেশি মৎস্যজীবী। দীর্ঘ ১ বছর ১ মাসের সাজাভোগ শেষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।

ফেরত আসা মৎস্যজীবীরা হলেন—কুড়িগ্রামের চিলমারী উপজেলার পূর্ব মুদাখানা গ্রামের আবুল হোসেনের ছেলে রাসেল (৩৫), ব্যাপারীপাড়া গ্রামের বাহাদুরের ছেলে বিপ্লব মিয়া (৪৫), নতুন ব্যাপারীপাড়া গ্রামের ইছাহাক আলীর দুই ছেলে মীর জাহান (৪৫) ও বকুল মিয়া (৩২), ব্যাপারীপাড়ার ফকির আলীর ছেলে আমের আলী (৩৫) এবং রৌমারী উপজেলার বকবাদা ব্যাপারীপাড়া গ্রামের ছলিম উদ্দিন ব্যাপারীর ছেলে চাঁন মিয়া (৬০)।

বিজিবি জানায়, ২০২৪ সালের ৪ নভেম্বর মাছ ধরতে গিয়ে ভুলবশত সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ ও স্থানীয় পুলিশ তাদের আটক করে। আদালতের রায়ে তারা ১৩ মাস সাজা ভোগ করেন। সাজা শেষে নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে তাদের ফেরত পাঠানো হয়।

হস্তান্তর উপলক্ষে নাকুগাঁও সীমান্তে বিজিবি–বিএসএফের আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন বিজিবি ৩৯ ব্যাটালিয়নের কোয়ার্টারমাস্টার মিজানুর রহমান। উপস্থিত ছিলেন নালিতাবাড়ী থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান ও বিজিবির হাতিপাগা বিওপির সদস্যরা। ভারতীয় পক্ষের নেতৃত্ব দেন বিএসএফের তুরা ক্যাম্পের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার সাখাওয়াত হোসেন।

নালিতাবাড়ী থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, আইনি প্রক্রিয়া শেষে মৎস্যজীবীদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪