| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুলিশের কামড়ে যুবক হাসপাতালে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১০, ২০২৫ ইং | ০৪:০৭:১৯:পূর্বাহ্ন  |  ১১৩২২২১ বার পঠিত
পুলিশের কামড়ে যুবক হাসপাতালে

কিশোরগঞ্জ প্রতিনিধি : ছুটিতে বাড়ি এসে নিজ চাচাতো ভাই মোফাজ্জল হোসেনকে নৃশংসভাবে কামড়ে ও পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে পুলিশের এক এএসআইয়ের বিরুদ্ধে। গুরুতর আহত মোফাজ্জল হোসেন এখন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছেন।

এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘাগড়া গ্রামে। গুরুতর আহত মোফাজ্জল হোসেন ওই ইউনিয়নের ঘাগড়া গ্রামের সফির উদ্দিনের ছেলে। অভিযুক্ত এএসআই আরিফুল ইসলাম বর্তমানে শরীয়তপুর জেলা পুলিশে কর্মরত।

জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে গত রবিবার গভীর রাতে মোফাজ্জল হোসেনের ওপর অতর্কিত হামলা চালায় পুলিশ সদস্য আরিফুল ইসলাম। তাকে পিটিয়ে ও শরীরের বিভিন্ন স্থানে কামড়ে গুরুতর আহত করেন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে পাঠায়। শুধু মারধর নয়—হামলার পর মোফাজ্জলের প্রবাসে যাওয়ার জন্য জমানো ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে আরিফুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় গত সোমবার আহত মোফাজ্জলের বড় বোন সালমা আক্তার বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪