কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ জন মাদকসেবন ও মাদকব্যবসায়িকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক ও মাদকগ্রহণের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
শহরের মজমপুর, মিলপাড়া, জগতি, চৌড়হাস, মোল্লাতেঘরিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতার আসামিদের জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার নাসরিন সুলতানার উপস্থিতিতে ঘটনাস্থলেই বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
এ অভিযানে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়সাল মাহমুদ, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, কুষ্টিয়া সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট ফৌজিয়া আবিদা রহমান, গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন মাতব্বরসহ র্যাবের ফোর্স।
রিপোর্টার্স২৪/এসএন