| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেনাপোলে রেজাউল ইসলামের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলার চার্জশিট

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১০, ২০২৫ ইং | ১০:০৬:৫৭:পূর্বাহ্ন  |  ১১৫৭৩২৩ বার পঠিত
বেনাপোলে রেজাউল ইসলামের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলার চার্জশিট

বেনাপোল প্রতিনিধি: বেনাপোলের রেজাউল ইসলাম রেজাকে  মানিলন্ডারিংমামলায় অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে ঢাকা মালিবাগের সিআইডি পুলিশের ফাইন্যান্সিয়াল ক্রাইম’র পরিদর্শক ছায়েদুর রহমান। অভিযুক্ত রেজা বেনাপোলের ছোট আঁচড়া গ্রামের মৃত সহিদুল ইসলামের ছেলে।

অভিযোগে জানা গেছে, ২০২২ সালের ১৭ আগস্ট বিজিবি ছোট আঁচড়ার জনিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১ কোটি ৩৩ লাখ ৫১ হাজার ৪৪ টাকার স্বর্ণের বার উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, স্বর্ণের বার ঘাট মালিক রেজা।

মামলার অনুসন্ধানে জানা গেছে- রেজার পৈত্রিক ভিটা ছাড়া আর কিছু ছিল না। ছোটবেলা থেকে তিনি চোরাচালানের সাথে জড়িত। ২০১৩ সালে রেজা পুটখালি সিমান্তের ঘাট মালিক হয়ে স্বর্ণ, গরু, বৈদেশিক মুদ্রা ও মাদকদ্রব্য পাচারের সাথে জড়িয়ে পড়েন এবং কোটি টাকার সম্পদ গড়ে তোলেন। তার ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনে মানিন্ডারিং এর যথেষ্ট প্রমাণ পাওয়া যায়। 

তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় আসামি রেজাকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত রেজাউল ইসলাম রেজাকে পলাতক দেখানো হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪