| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোহাম্মদপুরে জোড়া খুনের ব্যাপারে যা জানাল গৃহকর্মী আয়েশা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১০, ২০২৫ ইং | ১১:৫৬:১৯:পূর্বাহ্ন  |  ১১৭২৭১৯ বার পঠিত
মোহাম্মদপুরে জোড়া খুনের ব্যাপারে যা জানাল গৃহকর্মী আয়েশা

স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার ঘটনায় আসামি গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১০ ডিসেম্বর) ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়ারচর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আয়েশার স্বামী জামাল সিকদার রাব্বিকেও আটক করা হয়। জামাল সিকদার ওই এলাকার বাসিন্দা।  

নিয়োগের সময় আয়েশা বলেছিলো - তার গ্রামের বাড়ি রংপুর। পরে জানা যায় বরিশাল জেনেভা ক্যাম্পে চাচা-চাচির সঙ্গে থাকতেন। বাবা-মা আগুনে পুড়ে মারা গেছেন, তার শরীরেও আগুনে পোড়ার ক্ষত রয়েছে। 

একারণেই অসহায় মেয়েটিকে দয়া করে চাকরি দিয়েছিলেন নিহত লায়লা আফরোজ। কিন্তু দয়ার মূল্য দেয়নি এই সাইকো খুনি। লায়লা আফরোজকে ৩০টি এবং তার মেয়েকে ৬টি কুপিয়ে অত্যন্ত কষ্ট দিয়ে, নৃশংসভাবে হত্যা করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা আক্তার হত্যার কারণ হিসেবে জানান, তিনি গৃহকর্ত্রী লায়লা আফরোজের (৪৮) বাসা থেকে কিছু মালামাল (মোবাইল,ল্যাপটপ) চুরি করেছিলেন। সেই মালামাল নিয়ে পালানোর সময় লায়লা আফরোজ তাকে দেখে ফেলেন, ফলে ধস্তাধস্তি হয়। ক্ষিপ্ত হয়ে গৃহকর্মী আয়েশা লায়লা আফরোজকে ছুরিকাঘাত করেন। পরে মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫) মাকে বাঁচাতে এগিয়ে গেলে আয়েশা তাকেও কুপিয়ে হত্যা করেন।

হত্যার সময় ধস্তাধস্তিতে আয়েশার হাত কেটে গিয়েছিলো। সেকারণেই হাতে ব্যান্ডেজ।

মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর মোহাম্মদপুর থানার পরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম মাসুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আয়েশাকে গ্রেপ্তার করা হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪