| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১০, ২০২৫ ইং | ০৬:২৪:৪০:পূর্বাহ্ন  |  ১৯১৬০৪৮ বার পঠিত
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম অভিযান পরিচালনা করেছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে দুদকের গাজীপুর জেলা সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

অভিযান চলাকালে সেবা নিতে আসা রোগী, স্বজন এবং স্বাস্থ্যসেবা কর্মীদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হয়। বিভিন্ন দপ্তরের নথিপত্র যাচাই-বাছাইয়ের সময় নানা অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে দুদক কর্মকর্তারা জানান।

গাজীপুর জেলা দুদকের উপসহকারী পরিচালক এনামুল হক বলেন, স্বাস্থ্যসেবায় অনিয়ম, দালালচক্র, রোগীদের ভোগান্তি ও নানা অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালিত হয়েছে। হাসপাতালে খাবার সরবরাহ, রোগীদের ওষুধ বিতরণসহ একাধিক বিষয়ে অনিয়ম শনাক্ত হয়েছে।

তিনি আরও বলেন, সংগৃহীত তথ্য ও প্রতিবেদন দাপ্তরিকভাবে জমা দেওয়া হবে। স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও সেবার মান বাড়াতে নিয়মিত নজরদারির অংশ হিসেবেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান শেষে দুদক টিম সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অনিয়ম বন্ধ ও সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে।

রিপোর্টার্স২৪/মিতু


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪