| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১০, ২০২৫ ইং | ১২:৫৪:৪৭:অপরাহ্ন  |  ৪২৪৪৮৪ বার পঠিত
ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি : আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে বাবুগঞ্জ-মীরগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানারে স্থানীয় নারী-পুরুষের অংশগ্রহণে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। উপজেলার লোহালিয়া গ্রাম থেকে শুরু হওয়া মিছিলটি মীরগঞ্জ ফেরিঘাটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

বিক্ষুব্ধরা জানান, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বাবুগ গঞ্জের স্থানীয় জনগণকে চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করে গণমাধ্যমে বক্তব্য দিয়েছে। কী কারণে এমন বক্তব্য দিল জানতে চান তারা। পাশাপাশি স্থানীয়দের নিয়ে কটুক্তির প্রতিবাদ এবং ব্যারিস্টার ফুয়াদের বিচারের দাবি করেন বিক্ষোভকারীরা।

জানা গেছে, মুলাদী-বাবুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৩ আসনে এবি পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ফুয়াদ।

গত ৮ ডিসেম্বর বরিশালের বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার মধ্যবর্তী মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে গণমাধ্যমে বক্তব্য দেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

এসময় তিনি অভিযোগ করেন, সেতু নির্মাণে ঠিকাদারি চায়না প্রতিষ্ঠানের কাছে চাঁদাদাবি করেছে স্থানীয় কিছু লোক। ওইদিনই তার বক্তব্যের প্রতিবাদ জানান স্থানীয়রা।  এমনকি তাকে হেনস্তাও করা হয়। একপর্যায় ঘটনাস্থল থেকে চলে আসেন ফুয়াদ। ওইসময় উপজেলায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করে উপজেলা ছাত্রদল।

এর একদিন পর বরিশাল প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে ঘটনার আদ্যপ্রান্ত তুলে ধরে বক্তব্য দেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

রিপোর্টার্স২৪/মিতু


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪