| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে জেএসডি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১০, ২০২৫ ইং | ১৫:০৪:৩৮:অপরাহ্ন  |  ১১৩২৩৫৯ বার পঠিত
লক্ষ্মীপুরে জেএসডি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নির্বাচনি জনসভায় যোগ দিতে আসা নেতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদ জানিয়েছেন জেলা শাখার নেতারা।  

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়। ঘটনার সাথে জড়িতদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিও জানান তারা। একই সঙ্গে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেএসডির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, জেলা সভাপতি অধ্যাপক মনছুর আহমেদ ও হারুনুর রশিদ বাবুলসহ অন্যরা।

গত ৮ ডিসেম্বর রামগতিতে জেএসডি নেতা তানিয়া রবের জনসভায় যোগ দিতে আসার পথে তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় জেএসডির দুই কর্মী গুলিবিদ্ধসহ মোট ১৩ জন আহত হন। এতে অন্তত ১৫টি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪