| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দক্ষিণখানে বিএনপির মতবিনিময় সভা: নির্বাচনী প্রস্তুতিতে মাঠে নেতাকর্মীরা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১০, ২০২৫ ইং | ১৫:৪৩:২৪:অপরাহ্ন  |  ১১২৮০২৪ বার পঠিত
দক্ষিণখানে বিএনপির মতবিনিময় সভা: নির্বাচনী প্রস্তুতিতে মাঠে নেতাকর্মীরা
ছবির ক্যাপশন: জাতীয় সংসদ নির্বাচন ২০২৬–কে সামনে রেখে দক্ষিণখান এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬–কে সামনে রেখে দক্ষিণখান এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে স্থানীয় এক কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনে বিএনপির ধানের শীষ মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও এলাকার উন্নয়ন নিশ্চিত করাই আমার প্রধান অঙ্গীকার। দীর্ঘদিন ধরে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছি। আগামীতেও দক্ষিণখানবাসীর সহযোগিতা ও দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই।

সভায় সভাপতিত্ব করেন দক্ষিণখান থানা বিএনপির আহবায়ক হেলাল তালুকদার। তিনি বলেন, দক্ষিণখান বিএনপি সবসময় ঐক্যবদ্ধ ও সংগঠিত থেকে কাজ করেছে এবং আগামী নির্বাচনেও জনগণের প্রত্যাশা পূরণে শক্ত ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দক্ষিণখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবলু। তিনি জানান, তৃণমূলের নেতাকর্মীরা ইতোমধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন। তিনি আরও বলেন, সংঘবদ্ধভাবে কাজ করতে পারলে বিজয় নিশ্চিত।

মতবিনিময় সভায় বক্তারা দক্ষিণখান থানা বিএনপির সাংগঠনিক অবস্থা, ভোটারদের প্রত্যাশা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং নির্বাচনের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। স্থানীয় বাসিন্দা, কর্মী-সমর্থকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

 নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ২০২৬ সালের নির্বাচন দক্ষিণখান অঞ্চলের রাজনীতি ও উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪