| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জেলা ফুটবল একাডেমির নতুন কমিটি গঠন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১০, ২০২৫ ইং | ১০:৩৪:০০:পূর্বাহ্ন  |  ১৮৬৩৮৮১ বার পঠিত
জেলা ফুটবল একাডেমির নতুন কমিটি গঠন

চট্টগ্রাম প্রতিনিধি: দক্ষিন জেলার ফুটবল একাডেমীর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর লাভলেইনস্থ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন অডিটরিয়ামে একাডেমীর উপদেষ্টা ও ক্রীড়া সংগঠক নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সবুজ বড়ুয়া পিলুর সঞ্চালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়, উক্ত সভায় বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং ২০২৫-২০২৭ ডিসেম্বর পর্যন্ত ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। 

একই সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্ব বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়াকে চেয়ারম্যান, সংগঠক সরিৎ চৌধুরী সাজুকে সিনিয়র কো-চেয়ারম্যান, ডা. জিসান চৌধুরী রাফিকে কো-চেয়ারম্যান এবং প্রাক্তন ফুটবলার সবুজ বড়ুয়া পিলুকে সাধারণ সম্পাক নির্বাচিত করা হয়।

এতে অন্যান্যদের মধ্যে ডা. উম্মে ফাতিমা সুমাইয়া, আসকার খান বাবু, সুমন দে, মানু দত্ত, মোর্শেদ আলম, মোঃ রুবেল আহম্মেদ, প্রকৌশলী রনি চৌধুরী, প্রিয়রঞ্জন বড়ুয়া প্রমুখ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪