| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩৫ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া শিশুটি ৯ ঘণ্টায়ও উদ্ধার হয়নি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১০, ২০২৫ ইং | ১৭:৪০:০৮:অপরাহ্ন  |  ৪২৩০২৪ বার পঠিত
৩৫ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া শিশুটি ৯ ঘণ্টায়ও উদ্ধার হয়নি
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোরে ৮ ইঞ্চি ব্যাসার্ধের একটি গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। বুধবার (৯ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

শিশুটির বাবা রাকিবুল ইসলামের দুই বছর বয়সী ছেলে সাজিদ খেলতে গিয়ে মাটির ৩৫ ফুট গভীর গর্তে পড়ে যায়। স্থানীয়রা প্রথমে উদ্ধার চেষ্টা করেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে তানোর, চাপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট শিশুটিকে জীবিত উদ্ধার করতে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, গর্তের ভেতরে পাইপের মাধ্যমে শিশুটিকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। পাশে স্কেভেটর দিয়ে মাটি খনন করা হচ্ছে। তিনি বলেন, মানুষের কোলাহলের কারণে শিশুর সাড়া পরিষ্কার পাওয়া যাচ্ছে না। দ্রুত উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

স্থানীয়রা জানান, গর্তটি এক বছর আগে সেচের জন্য খোঁড়া হয়েছিল। কিন্তু পানি না পাওয়ায় নলকূপ বসানো হয়নি এবং গর্তটি ভরাট করা হয়নি।

শিশুটির মা রুনা খাতুন জানান, বেলা একটার দিকে মেজ ছেলে সাজিদের হাত ধরে তিনি বাড়ির পাশে মাঠে যাচ্ছিলেন। এ সময় তার ছোট একটি সন্তান কোলে ছিল। হাঁটার সময় হঠাৎ সাজিদ মা বলে ডেকে ওঠে। তিনি পেছনে তাকিয়ে দেখেন, ছেলে নেই, গর্তের ভেতর থেকে ‘মা, মা’ বলে ডাকছে। গর্তটির ওপরে খড় বিছানো ছিল। ওখানে যে গর্ত ছিল, সেটা তিনিও বুঝতে পারেননি, ছেলেও। ওই জায়গায় পা দেয়ার সঙ্গে সঙ্গে ছেলে গর্তের ভেতর পড়ে গেছে। লোকজনকে ডাকতে ডাকতেই ছেলে গর্তের নিচে চলে যায়।

বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত শিশুটি ৩৫ ফুট গভীর গর্তে আটকে রয়েছে উদ্ধারকাজ চলমান রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪