| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নবাগত ওসিকে স্বাগত জানিয়েছে জামায়াত নেতৃত্বাধীন আটদল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১০, ২০২৫ ইং | ২২:১০:৩৪:অপরাহ্ন  |  ৪০১৮৯১ বার পঠিত
নবাগত ওসিকে স্বাগত জানিয়েছে জামায়াত নেতৃত্বাধীন আটদল

ভাঙ্গা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আলিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাঙ্গা পৌর শাখার আমির ডা. এনায়েত হোসেনের নেতৃত্বে ইসলামি সমমনা আটদলের নেতাকর্মীরা। মঙ্গলবার রাত আটটার দিকে থানা কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা আটদলের আহ্বায়ক ডা. এনায়েত হোসেন, সদস্য সচিব ডা. আসাদ (ইসলামী আন্দোলন), আব্দুল হান্নান, মাওলানা হাফিজুর রহমান, হাফেজ ওয়ালী উল্লাহ, জাহিদুল ইসলাম, এম এ মাসুদ, লিটু খন্দকার, এম এ সালাম, আসাদুজ্জামান, এম এ আব্দুল মতিন, রাসেল শেখ, মতিয়ার রহমান ও হাফিজুর রহমানসহ অন্যান্য নেতারা।

নেতাকর্মীরা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করেন। ওসি মোহাম্মদ আব্দুল আলিম জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সবার জন্য কাজ করবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, যশোরের শার্শা থানা থেকে বদলি হয়ে মঙ্গলবারই ভাঙ্গা থানায় যোগদান করেন নবাগত ওসি আলিম। তিনি ভাঙ্গার শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪