| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির সঙ্গে জোট চূড়ান্ত নয়

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ০১:৪১:০৯:পূর্বাহ্ন  |  ৩৯২৬১৮ বার পঠিত
বিএনপির সঙ্গে জোট চূড়ান্ত নয়

ঝিনাইদহ প্রতিনিধি: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন জানিয়েছেন, বিএনপি বা ফ্যাসিবাদবিরোধী অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনি জোটের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপিসহ অন্যান্য দলের সঙ্গে আলোচনায় বসা হবে।

বুধবার ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন জানান, বিএনপির ৩১ দফা কর্মসূচির সঙ্গে গণঅধিকার পরিষদসহ ফ্যাসিবাদবিরোধী দলগুলো একমত। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে আমরা বিএনপির সঙ্গে এক হয়ে আন্দোলন করেছি। নির্বাচনে জোট গঠনের বিষয়েও উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।

নিজ নির্বাচনি এলাকা ঝিনাইদহ-২ আসনে প্রচারণা প্রসঙ্গে তিনি জানান, তিনি ভোটারদের কাছে নিয়মিত যাচ্ছেন এবং মাঠপর্যায়ে দলের জনপ্রিয়তা যাচাইয়ের চেষ্টা চলছে।

জোট গঠন হলে প্রার্থী বাছাইয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি—এ কথা উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, তারেক রহমান কাউকে জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করলে বিএনপির নেতাকর্মীরা তা মানবেন বলেই আমার বিশ্বাস। স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গেও আমার ভালো সম্পর্ক রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪