| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন ভোজ্যতেল জাতীয় ফসল

পেরিলার পরীক্ষামূলক চাষ শুরু গাজীপুরে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ০৪:৪১:৪৯:পূর্বাহ্ন  |  ৩৯২০৯৩ বার পঠিত
পেরিলার পরীক্ষামূলক চাষ শুরু গাজীপুরে

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে কৃষি ক্ষেত্রে নতুন সম্ভাবনার দিগন্ত খুলছে। প্রথমবারের মতো ভোজ্যতেল জাতীয় নতুন ফসল ‘পেরিলা’ এর পরীক্ষামূলক চাষ শুরু হয়েছে। এই ফসল বর্তমানে বিশ্বজুড়ে সুপারফুড হিসেবে পরিচিত।

গাজীপুর সদর উপজেলার ধীরাশ্রম জালাল মার্কেট এলাকার কৃষক মো. জুনায়েদ আলমের দুই বিঘা জমিতে উপজেলা কৃষি অফিসের কারিগরি সহায়তা ও তত্ত্বাবধানে সাউ পেরিলা-১ জাতের পেরিলা চাষ করা হয়েছে।

পেরিলা একটি তেলবীজ জাতীয় ফসল, যার বীজ থেকে সরিষা ও সয়াবিনের মতো উচ্চমানের ভোজ্যতেল উৎপন্ন হয়। গাজীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান জানান, পেরিলা ইতিমধ্যেই জাপান, কোরিয়া ও চীনের মতো উন্নত দেশে ব্যাপকভাবে চাষ হয়ে থাকে। এর বীজ থেকে উৎপাদিত তেল ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ, যা আন্তর্জাতিক বাজারে উচ্চ চাহিদা অর্জন করেছে।

হাসিবুল হাসান আরও বলেন, পেরিলার তেল ও পাতা উভয়ই ভেষজ গুণে সমৃদ্ধ, তাই বিশ্বব্যাপী এর ব্যবহার দিন দিন বাড়ছে। বাংলাদেশে এটি একেবারেই নতুন ফসল হলেও, ফলন ও বৃদ্ধি পর্যবেক্ষণ করে ভবিষ্যতে বড় পরিসরে চাষের পরিকল্পনা করা হচ্ছে।

তিনি জানান, পেরিলা কম পানিতে চাষযোগ্য, রোগবালাইও তুলনামূলকভাবে কম দেখা যায়। তেলের বাজারমূল্য ভালো হওয়ায় এটি বাণিজ্যিকভাবে লাভজনক হতে পারে। এছাড়া পেরিলা আংশিক ছায়া পছন্দ করে, ফলে ফলবাগানে মিশ্র ফসল হিসেবেও চাষ করা সম্ভব।

বর্তমানে আন্তর্জাতিক বাজারে পেরিলা তেল একটি উচ্চমূল্যের ফসল, এবং আগামী মৌসুমে গাজীপুর জেলার আরও কয়েকটি ইউনিয়নে এ ফসলের চাষ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আবদুল কাইয়ূম মজুমদার জানান, বাংলাদেশের আবহাওয়া পেরিলা চাষের জন্য অনুকূল, তাই এটি দেশের কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

পেরিলার পরীক্ষামূলক চাষের মাধ্যমে বাংলাদেশে একটি নতুন উচ্চমূল্যের তেলবীজ ফসল চালু হওয়ার আশা জাগাচ্ছে, যা কৃষকদের আয়ের উৎস এবং দেশের খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪