| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাবিতে শুরু হলো সপ্তাহব্যাপী বইমেলা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ০৮:১১:১১:পূর্বাহ্ন  |  ১১৩৮৩৮৭ বার পঠিত
রাবিতে শুরু হলো সপ্তাহব্যাপী বইমেলা

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিজস্ব উদ্যোগে আয়োজন করা হয়েছে বইমেলা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে শহিদুল্লাহ করা ভবনের সামনে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব ফিতা কেটে বই মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রধান অতিথির দায়িত্ব পালন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. মাঈন উদ্দীন, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (শিক্ষা) ড. মো. ফরিদ উদ্দীন খান।

প্রফেসর মাহফুজুর রহমানের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মেলা আয়োজকেরা জানান, ১১ ডিসেম্বর শুরু হওয়া এই বইমেলা চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য সালেহ্ হাসান নকীব বলেন, বই মানুষের মনন গঠন ও চিন্তার জগৎ বিস্তারে অনন্য ভূমিকা রাখে। শিক্ষার্থীদের বই পড়ায় আরও উৎসাহী করতে রাবিতে নিয়মিতভাবে এমন আয়োজন হওয়া প্রয়োজন। এই বইমেলার মাধ্যমে নতুন–পুরোনো ও প্রতিষ্ঠিত লেখকদের এক প্ল্যাটফর্মে আনা সম্ভব হচ্ছে যা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতে বইমেলাকে আমরা বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করে আরও বৃহৎ পরিসরে আয়োজন করতে চাই।

সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য (শিক্ষা) ড. মো. ফরিদ উদ্দীন খান বলেন, বইমেলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি সাংস্কৃতিক ঐতিহ্য। জ্ঞানের চর্চা ও পাঠাভ্যাস বৃদ্ধিতে বইমেলার বিকল্প নেই। রাবির শিক্ষক, শিক্ষার্থী, প্রকাশনা সংস্থা এবং অতিথিদের সমন্বয়ে এই আয়োজন আরও অর্থবহ হয়ে উঠেছে। সফলভাবে আয়োজন করতে সহযোগিতা করা উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টরসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।

উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. মাঈন উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা বিভাগ এবারও নিজস্ব স্টল নিয়ে বইমেলায় অংশ নিয়েছে। আমাদের প্রকাশিত বই ও বিভিন্ন জার্নাল পাঠকদের জন্য খুবই সাশ্রয়ী মূল্যে উপলব্ধ রাখা হয়েছে। বইমেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের যে আগ্রহ দেখা যাচ্ছে, তা সত্যিই উৎসাহব্যঞ্জক।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪