| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চুরি করতে গিয়ে র‌্যাব সদস্যের স্ত্রীকে হত্যা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ০৮:২৮:৩০:পূর্বাহ্ন  |  ১১৫২৪৩৩ বার পঠিত
চুরি করতে গিয়ে র‌্যাব সদস্যের স্ত্রীকে হত্যা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার:জামালপুরের সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে লিপি খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে উপজেলার শিমলা বাজার এলাকার এক ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত লিপি খাতুন কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর এলাকার মহর উদ্দিনের স্ত্রী। মহর উদ্দিন রাজধানীর মোহাম্মদপুরে র‌্যাব-২ এ কর্মরত। লিপি মেয়েকে নিয়ে শিমলা বাজার এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতের যেকোনো সময়ে চোর গ্রিল কেটে ঘরে ঢোকে। এ সময় গৃহবধূ লিপি খাতুন তাকে চিনে ফেললে চোর ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্ছু মিয়া বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে চোর। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।”

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪