| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাঙ্গামাটিতে জাল নোটসহ যুবক আটক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ০২:৫১:৩২:পূর্বাহ্ন  |  ১৮৫৫৭৫৩ বার পঠিত
রাঙ্গামাটিতে জাল নোটসহ যুবক আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির কাউখালী উপজেলায় সাপ্তাহিক বাজারে বিপুল পরিমাণ জাল নোটসহ রিয়াদ (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ক্রেতা সেজে রিয়াদ বাজারের বিভিন্ন দোকানে নকল টাকা দিয়ে পণ্য কেনার চেষ্টা করছিল। তার আচরণ সন্দেহজনক মনে হলে ব্যবসায়ীরা তাকে ধরে পুলিশে খবর দেন। এ সময় তার কাছ থেকে ৫০০, ২০০ ও ১০০ টাকার জাল নোট মিলে মোট ২২ হাজার টাকার নকল মুদ্রা পাওয়া যায়।

আটক রিয়াদ চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরমনাই গ্রামের বাসিন্দা এবং মৃত শেখ মোহাম্মদ ইসহাকের ছেলে।

বাজারের ইজারাদার আব্দুল বলেন, হাটের দিনে ভোর থেকে পাহাড়ি কৃষকেরা কাঁচামাল ও নিজেদের উৎপাদিত পণ্য বিক্রি করতে আসেন। দীর্ঘদিন ধরে পাইকারি ক্রেতা পরিচয়ে একটি চক্র বাজারে জাল টাকা ছড়িয়ে দিচ্ছিল, এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন।

কাউখালী থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, ‘আটক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। আইনি ব্যবস্থা শেষে তাকে আদালতে পাঠানো হবে।’


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪