| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ার কুমারখালীতে ৭২০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ০৯:৫৬:২৮:পূর্বাহ্ন  |  ১১২৩২৩০ বার পঠিত
কুষ্টিয়ার কুমারখালীতে ৭২০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ


কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে উফশী ও হাইব্রিড বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় এ বিতরণ অনুষ্ঠান আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাইসুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেন 

প্রমুখ।

কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্র জানায়, ২০২৫–২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ৪২০ জন উফশী প্রান্তিক কৃষককে ৫ কেজি করে বীজ ও ২০ কেজি করে সার এবং ৩০০ জন হাইব্রিড কৃষককে ২ কেজি করে বীজ ও ১০ কেজি করে সার দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪