| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাজে ফিরলেন চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ১০:১৪:৪৯:পূর্বাহ্ন  |  ৩৮৮৭০২ বার পঠিত
কাজে ফিরলেন চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়িয়ে সাময়িকভাবে অব্যাহতি পাওয়া চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণকে পুনরায় তার আগের পদে বহাল করা হয়েছে।

ইতোমধ্যে তিনি কাজে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন মমেক হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম। তিনি বলেন, শোকজের জবাবে সন্তুষ্ট হয়ে ডিজি তাকে ক্ষমা করেছেন। ফলে আজ থেকেই তিনি দায়িত্ব পালন শুরু করেছেন।

গত ৬ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি মমেক হাসপাতাল পরিদর্শনে গেলে ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটারের ভেতরে টেবিল থাকার কারণ জানতে চান। এসময় জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জ ধনদেব চন্দ্র বর্মণ তার সঙ্গে তর্কে জড়ান। ঘটনার পরই তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪