| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিজয় দিবস টি-টোয়েন্টি ক্রিকেটে সেতারা বেগম একাদশ জয়ী

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ১৩:২১:৫২:অপরাহ্ন  |  ১০১১৮৯২ বার পঠিত
বিজয় দিবস টি-টোয়েন্টি ক্রিকেটে সেতারা বেগম একাদশ জয়ী

বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বিজয় দিবস টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম টি-টোয়েন্টি বালিকাদের খেলায় সেতারা বেগম একাদশ ৪ উইকেটে তারামন বিবি একাদশকে পরাজিত করে। বালকদের টি-টোয়েন্টি ক্রিকেট খেলায় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর একাদশ ৩৫ রানে মতিউর রহমান একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ক্রীড়া পরিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) এস,আই,এম ফেরদৌস আলম। বগুড়া জেলা ক্রীড়া অফিসার আকরাম হুসাইনের সভাপতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশিদ শাহিন, মাহফুজুল হক, শহীদ চান্দু স্টেডিয়ামের ভ্যানু ম্যানেজার জামিলুর রহমান জামিল, ইয়ং টাইগারস ক্রিকেট একাডেমীর পরিচালক শাহিদুল ইসলাম রবি, ক্রিকেট প্রশিক্ষক রিফাত হাসান, রাশেদ হাসান প্রমুখ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪