| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৬০৮ কোটি টাকা ব্যয়ে দক্ষিণ কোরিয়া থেকে এলএনজি আমদানির সিদ্ধান্ত

reporter
  • আপডেট টাইম: মে ২৭, ২০২৫ ইং | ১৪:৩৫:৫৯:অপরাহ্ন  |  ১৭৫৭৭১২ বার পঠিত
৬০৮ কোটি টাকা ব্যয়ে দক্ষিণ কোরিয়া থেকে এলএনজি আমদানির সিদ্ধান্ত
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : দেশের জ্বালানির চাহিদা মেটাতে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দক্ষিণ কোরিয়া থেকে ৬০৮ কোটি ১৪ লাখ ৯ হাজার ১৫২ টাকায় এ এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, পেট্রোবাংলা থেকে এক কার্গো এলএনজি সরবরাহের জন্য মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষরকারী চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বান করা হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে প্রস্তাব মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশের পরিপ্রেক্ষিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়ার পিওএসসিও ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে এ এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। এইএক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে ব্যয় হবে ৬০৮ কোটি ১৪ লাখ ৯ হাজার ১৫২ টাকা।

এর আগে গত ২০ মে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে ১ কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়। সিঙ্গাপুরের মেসার্স গানভর সিঙ্গাপুর প্রাইভেট মিলিটেড থেকে ৫৮৬ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৫৯ টাকায় এই এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪