| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিবি কার্যালয়ে সাংবাদিক আনিস আলমগীরের জিজ্ঞাসাবাদ চলছে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৪, ২০২৫ ইং | ১৭:০২:০৭:অপরাহ্ন  |  ১১১৭৫৬২ বার পঠিত
ডিবি কার্যালয়ে সাংবাদিক আনিস আলমগীরের জিজ্ঞাসাবাদ চলছে
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে সাংবাদিক আনিস আলমগীরের জিজ্ঞাসাবাদ চলছে; জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলাম জানান, ধানমন্ডি এলাকা থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তিনি বলেন, বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক করা হবে কি না বা কোনো মামলা হবে কি এ বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে, ডিবি কার্যালয় থেকে মোবাইল ফোনে সাংবাদিক আনিস আলমগীর গণমাধ্যমকে জানিয়েছেন, ধানমন্ডির একটি জিম থেকে তাকে আনা হয়েছে। তিনি বলেন, ডিবির প্রধান আমার সঙ্গে কথা বলবেন বলে জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪