স্টাফ রিপোর্টার: ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিশাল মঞ্চ তৈরির কাজ শুরু করেছে দলটি। জিয়া সাইবার ফোর্স’র পক্ষ থেকে নির্মিতব্য মঞ্চটি পরিদর্শন করতে যান জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর উত্তরের সভাপতি দেলোয়ার হোসেন দ্বীপ ও গুলশান থানার জিয়া সাইবার ফোর্সের আহবায়ক আমিনুল ইসলাম মৃধাসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
রোববার দুপুর থেকে কুড়িল বিশ্বরোড - পূর্বাচলমুখী ৩০০ ফিট সড়কের একটি অংশজুড়ে মঞ্চ তৈরির কাজ শুরু হয়। বিএনপির নেতারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে কমিটির সদস্যরা দিনরাত পরিশ্রম করছেন।
সোমবার (২২ ডিসেম্বর) জিয়া সাইবার ফোর্স’র নেতারা বলেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের জন্য দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ২৫ ডিসেম্বর ঢাকায় পৌঁছে বনানী-কাকলী হয়ে ৩০০ ফিট এলাকায় আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখানে আয়োজিত মূল সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বক্তব্য দেবেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব