| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৫, ২০২৫ ইং | ২০:৪০:৩০:অপরাহ্ন  |  ১০৮০০৩৭ বার পঠিত
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে টঙ্গী-ভৈরব রেলপথের আড়িখোলা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে আড়িখোলা রেলব্রিজ এলাকায় তিনজন অজ্ঞাত ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেন তাদের ওপর দিয়ে চলে যায়। তারা ঘটনাস্থলেই প্রাণ হারান।

পুলিশ ও রেলকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতদের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪