| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৬, ২০২৫ ইং | ১১:২৪:৪০:পূর্বাহ্ন  |  ১৭৬৭৬৩৬ বার পঠিত
ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

চট্টগ্রাম প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে চট্টগ্রামেও বিক্ষোভ মিছিল হয়েছে।

শুক্রবার বাদ জুমা নগরীর আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদে জুমার নামাজ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ। বিক্ষোভ মিছিলে ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিক্ষোভ মিছিলের পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, হাদি হত্যাকাণ্ডের ৮ দিন পার হয়ে গেলেও খুনিদের গ্রেপ্তারে সরকারের কোনো তৎপরতা নেই। সরকারের এমন নির্লিপ্ততাকে তারা সন্দেহের চোখে দেখছেন বলেও জানান তারা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪