| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় বাল্কহেডের দুই শ্রমিক নিখোঁজ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৬, ২০২৫ ইং | ১৮:০৪:৩১:অপরাহ্ন  |  ১০৪১৪৯৫ বার পঠিত
বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় বাল্কহেডের দুই শ্রমিক নিখোঁজ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড থেকে পড়ে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মুন্সিগঞ্জ থেকে ঢাকাগামী বালুভর্তি একটি বাল্কহেডে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন নামের একটি লঞ্চ ধাক্কা দেয়। এতে বাল্কহেডে থাকা দুই শ্রমিক নদীতে পড়ে যান এবং এরপর থেকে তারা নিখোঁজ রয়েছেন।

খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ফতুল্লার বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রকিবুজ্জামান জানান, দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারে নৌ পুলিশ অভিযান চালাচ্ছে।

নিখোঁজ শ্রমিকদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় লঞ্চ ও বাল্কহেডের চলাচল পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪