চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি পৃথক তিনটি অভিযানে ১৩৯ বোতল ভারতীয় নেশার সিরাপ জব্দ করেছে। জব্দকৃত সিরাপের মধ্যে রয়েছে ৫০ বোতল ফেনসিডিল ও ৮৯ বোতল চকোপ্লাস সিরাপ। তবে অভিযানে কোনো কাউকে আটক করা হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত থেকে শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত সোনামসজিদ এবং বিলভাতিয়া বিওপি’র তিনটি টহল দল অভিযান পরিচালনা করে।
চোরাচালানকারীরা রাতের অন্ধকার এবং কুয়াশার সুযোগ নিয়ে সীমান্ত পারাপার থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
মহানন্দা ব্যাটালিয়নের (৫৯) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “গত এক সপ্তাহে সীমান্তে মোট ৭৭২ বোতল বিভিন্ন নেশাকারক সিরাপ জব্দ করা হয়েছে। এই ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।”
রিপোর্টার্স২৪/আয়েশা