| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৬, ২০২৫ ইং | ২২:৫২:৩৭:অপরাহ্ন  |  ১০৫৫৩৩০ বার পঠিত
পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দুর্ঘটনা এড়াতে শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে এ রুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঘন কুয়াশার কারণে নদীপথে দৃষ্টিসীমা ব্যাপকভাবে কমে গেছে। এতে পাটুরিয়া প্রান্তে ছয়টি এবং মাঝনদীতে তিনটি ফেরি আটকে আছে।

আব্দুস সালাম বলেন, কুয়াশার তীব্রতায় নৌপথের মার্কিং বাতিগুলো স্পষ্ট দেখা যাচ্ছে না, যা যেকোনো সময় নৌদুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

কুয়াশার ঘনত্ব কমে এলে পরিস্থিতি বিবেচনা করে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে বলেও জানান তিনি।

রিপোর্টার্স২৪/এসসি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪