| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দর্শনা সীমান্তে ১৪ জন পুশইন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ০১:১৮:৪৯:পূর্বাহ্ন  |  ৩০৫৩৭৬ বার পঠিত
দর্শনা সীমান্তে ১৪ জন পুশইন

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১৪ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে সীমান্তে তাদের ঠেলে দিয়ে বিএসএফ চলে যায়। পরে তারা দর্শনা বাজারে অবস্থান নেন।

পুশইন হওয়া ১৪ জনের মধ্যে ৬ জন নারী, ৬ জন পুরুষ ও ২ শিশু রয়েছে। বিজিবি সূত্র জানায়, সবাই অবাঙালি মুসলিম এবং ভারতের উড়িষ্যা রাজ্যের বাসিন্দা বলে নিজেদের পরিচয় দিয়েছেন।

দলের এক সদস্য জানান, দুপুরে খাবারের প্রস্তুতির সময় বিএসএফ তাদের ধরে নিয়ে যায় এবং সঙ্গে থাকা ভারতের নাগরিকত্ব-সংক্রান্ত সব কাগজপত্র কেড়ে নেয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান বলেন, ঘটনাটি স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া ও যাচাই-বাছাই শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪