কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় লালনশাহ সেতু মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। আজ শুক্রবার(২৬ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,হাবিবুর রহমানের ছেলে মোঃ সিয়াম শেখ(১৬), আব্দুল কুদ্দুচের ছেলে আব্দুর রশিদ (১৬), তাদের বাড়ি মিরপুর উপজেলার বিজয়নগরে।তারা দুজনেই ভেড়ামারা মনি পার্ক ঘুরে মটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শী ও ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা যায়, ৭টার দিকে ভেড়ামারা থানাধীন বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ ক্যানেলপাড়া হাসপাতাল রোডে হোসেন আলীর দোকানের সামনে এ দূর্ঘটনা ঘটে।ভেড়ামারা গামি একটি মিনি ট্রাক দ্রত গতিতে অপর দিক থেকে আসা মটরসাইকেলটিতে ধাক্কা দিলে মটর সাইকেলে থাকা দুজনি ছিটকে রাস্তার উপরে পড়ে যায়,।পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ক্নে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত ডাক্তার তাদের দুজনকেই মৃত্যু ঘোষনা করে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ জাহেদুর রহমান দুর্ঘটনার সত্যতা স্বীকার করে, জানান, উক্ত মোটরসাইকেল এবং ঘাতক ট্র্যাকটিকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।পিক আপের চালক এবং তার সহকারি কাউকে আটক করতে করতে পারেনি।