| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ০৯:৩৪:২০:পূর্বাহ্ন  |  ১০৩৭৯২৪ বার পঠিত
সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন

রিপোর্টার্স২৪ ডেস্ক: কক্সবাজারে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্য আটলান্টিক ক্রুজ’এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে এ দুর্ঘটনা ঘটে।

সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন ‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (স্কোয়াব)-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকাল আনুমানিক ৭টার দিকে পর্যটক বহনের উদ্দেশ্যে দ্য আটলান্টিক ক্রুজ জাহাজটি ঘাটে আসছিল। এ সময় হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং লেলিহান শিখা দৃশ্যমান হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যটকদের জাহাজে ওঠার পূর্ব প্রস্তুতি ও তদারকির জন্য প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘাট এলাকায় উপস্থিত ছিলেন। ঠিক সেই সময়ই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি ঘটে। আগুনে জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যক্রমে আগুন লাগার আগেই কোনো পর্যটক জাহাজে ওঠেননি।

তিনি আরও বলেন, যদি যাত্রী বোঝাইয়ের পর কিংবা মাঝসমুদ্রে এ ঘটনা ঘটত, তাহলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। এ কারণে বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে।

এদিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪