ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা এলাকায় শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভয়াবহ ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে তিনজন নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার স্থান ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকা।
স্থানীয় ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং আরও দুইজন গুরুতর আহত হন। নিহত ও আহতদের প্রাথমিকভাবে নাম-পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন নিশ্চিত করেছেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা জানান, ভোরবেলা সড়কে কম আলো ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। নিরাপত্তা বিধি না মানার প্রভাবও দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা যাচ্ছে।
এ ঘটনায় ফরিদপুরের সড়ক দুর্ঘটনা নিরাপত্তা ব্যবস্থার গুরুত্ব হয়েছে। ভবিষ্যতে আরও এমন দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।
রিপোর্টার্স২৪/ঝুম