| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তাস খেলার বিরোধে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, রহস্য আড়াল করতে পরিবারের মিথ্যা অভিযোগ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ১২:১২:৪৩:অপরাহ্ন  |  ২৮৭৪৮৫ বার পঠিত
তাস খেলার বিরোধে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, রহস্য আড়াল করতে পরিবারের মিথ্যা অভিযোগ

খুলনা প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের মেঘনাথ মন্ডলের ছেলে রিপন মন্ডল ( বয়স বিস্তারিত জানা যায়নি) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ছয় দিন লড়াই করার পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে মৃত্যুবরণ করেছেন।

জানানো হয়েছে, ঘটনার সূত্রপাত হয়েছিল গত শুক্রবার বিকেলে শুভদিয়া গ্রামের অনিন্দ্যের দোকানে তাস খেলার সময়। রিপনের সঙ্গে তার বড় ভাই প্রহ্লাদ মন্ডলের মধ্যে তাস খেলা নিয়ে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রহ্লাদ মন্ডল লাঠি দিয়ে রিপনের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। এরপর আর তার জ্ঞান ফেরেনি।

ঘটনার সময় শংকর, তরুণ মালি ও শুকমার ডালিসহ কয়েকজন উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পর থেকে প্রহ্লাদ মন্ডল এলাকায় দেখা যায়নি।

রিপনকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ছয় দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মৃত্যু বরণ করেন।

স্থানীয়দের অভিযোগ, নিহতের পরিবার ঘটনার প্রকৃত তথ্য আড়াল করতে শুরু থেকেই মিথ্যা বক্তব্য প্রদান করছে। বড় ভাইকে বাঁচাতে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে প্রচার করার চেষ্টা করা হয়েছে। এমনকি ময়নাতদন্ত ছাড়াই লাশ শ্মশানে নেওয়া হয়েছে।

প্রহ্লাদ মন্ডল এলাকার চিহ্নিত সন্ত্রাসী কামরুল (ছোট বূড়র) এর একান্ত সহযোগী হওয়ায় কেউ ভয়ভীত হয়ে প্রকাশ্যে কথা বলতে পারছেন না। রিপনের মৃত্যুর পর থেকে প্রহ্লাদ মন্ডল পলাতক রয়েছেন।

এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ দেখা দিয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪