| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দীপু চন্দ্র দাশ হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ১৫:২২:০৭:অপরাহ্ন  |  ২৮৬৯২৮ বার পঠিত
দীপু চন্দ্র দাশ হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন

রাঙ্গামাটি প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টসকর্মী দীপু চন্দ্র দাশ হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন করেছে সংখ্যালঘু ঐক্য মোর্চা। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সহসভাপতি স্বপন মল্লিক। এতে বক্তব্য দেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি অরুপ মুৎসুদ্দী, হিন্দু ছাত্র মহাজোট রাঙ্গামাটি জেলা সভাপতি টুটুল দে, জাগো হিন্দু পরিষদ রাঙ্গামাটি জেলা সাধারণ সম্পাদক হিমাদ্রি দে হিমুসহ অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টসকর্মী দীপু চন্দ্র দাশকে নির্মমভাবে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রামের রাউজানে একটি পরিবারকে ঘরে তালাবদ্ধ করে রাতের আঁধারে আগুন লাগিয়ে দেওয়ার মতো নৃশংস ঘটনার কথাও উল্লেখ করেন তারা। এসব ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

তারা আরও বলেন, এ ধরনের ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যেন সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর এ ধরনের সহিংস ঘটনা আর না ঘটে, সে জন্য সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪