| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসা প্রতিষ্ঠান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ১০:২৬:২২:পূর্বাহ্ন  |  ১৭৬৩৯৩৫ বার পঠিত
চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসা প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার, চাঁদপুর : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সুবিদপুর ইউনিয়নের সাহার বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাব্বির হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়া বাজারের পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। 

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ওই বাজারের জয়নালের মুদি দোকানে আগুনের সূত্রপাত হয়। 

নিহত সাব্বির হোসেন উপজেলার শালদহ ছৈয়াল বাড়ীর বাসিন্দা। সে জয়নালের মুদি দোকানের কর্মচারি ছিল। তাছাড়া পুড়ে যাওয়া ব্যবসাপ্রতিষ্ঠানগুলো হলো-ইমাম হোসেনের ফার্মেসি, নজরুলের মাছের খাদ্যের দোকান, জহিরের ওয়ার্কশপ, রুবেলের সাইকেলের গ্যারেজ ও শাহআলমের হার্ডওয়ারের দোকান।

ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ কামরুল হাসান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলে একটি ইউনিট ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে পুড়ে মারা যাওয়া কিশোরের মৃতদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪