| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুলনায় দিনের অর্ধেকেও দেখা নেই সূর্যের

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ১৬:২৭:৪৬:অপরাহ্ন  |  ৩৪৬৭৫২ বার পঠিত
খুলনায় দিনের অর্ধেকেও দেখা নেই সূর্যের
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

খুলনা প্রতিনিধি: দিনের অর্ধেকেও কুয়াশাচ্ছন্ন আবহাওয়া কাটেনি খুলনায়। তীব্র শীতে মানুষের কার্যক্রমে যেন স্থবিরতা নেমে এসেছে। সরকারি অফিসগুলোতে সাপ্তাহিক ছুটি থাকলেও অন্যান্য কার্যক্রমে রাস্তায় মানুষ ও যানবাহনের সংখ্যা স্বাভাবিকের তুলনায় কম দেখা গেছে।

খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. মিজানুর রহমান জানান, শনিবার (২৭ ডিসেম্বর) খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে সূর্যের তাপ ভূপৃষ্ঠে পৌঁছাতে পারছে না। এছাড়া উত্তরের হিমেল বাতাসের প্রভাবে শীত আরও অনুভূত হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, চলতি সপ্তাহজুড়েই এমন আবহাওয়া থাকতে পারে। সন্ধ্যার পর থেকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। এজন্য শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়া উচিত।

প্রচণ্ড ঠাণ্ডা ও হাড়কাঁপানো শীতে খুলনা জেলাসহ সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত। বিশেষ করে রেলস্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট এবং ফুটপাতে থাকা মানুষ শীতে বেশি কষ্টে দিন কাটাচ্ছেন। অনেকেই কাগজ ও খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

মানুষের পাশাপাশি গৃহপালিত পশুপাখির ওপরও শীতের প্রভাব পড়ছে। অনেক খামারিতে বাড়তি ঢাকনা ব্যবহার করা হয়েছে যাতে হিমেল বাতাস প্রবেশ করতে না পারে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪