| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজশাহী মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রেপ্তার ১৭

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ১০:৩৭:২৩:পূর্বাহ্ন  |  ১৮১৪৩৬৮ বার পঠিত
রাজশাহী মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রেপ্তার ১৭
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রাজশাহী প্রতিনিধি:রাজশাহী প্রতিনিধি: যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে যুবলীগ নেতা মাসুদ রানা ওরফে শাহিন (৪৬) সহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭ ডিসেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত মাসুদ রানা রাজশাহী মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি মহানগরীর মতিহার থানার খোঁজাপুর এলাকার আব্দুল খালেকের ছেলে।

এছাড়া রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ১৬ জন গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জন, মাদক মামলার আসামি ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১০ জন রয়েছেন। 

উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) গাজিউর রহমান বলেন, “রাজশাহী মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।”

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪