| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আনোয়ারা উপজেলায় দুটি মন্দিরে চুরি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ১৬:৪৩:৫০:অপরাহ্ন  |  ১০৩৫১৩০ বার পঠিত
আনোয়ারা উপজেলায় দুটি মন্দিরে চুরি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দুটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে (২৬ ডিসেম্বর) উপজেলার হাইলধর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ঘটনার এক দিন পর শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মন্দির কমিটির পক্ষ থেকে আনোয়ারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মন্দির কমিটির পক্ষ থেকে সুশান্ত শীল (৪৮) দুপুরে আনোয়ারা থানায় এই সাধারণ ডায়েরি করেন। জিডিতে বলা হয়, দুর্বৃত্তরা দুটি মন্দিরের মোট পাঁচটি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় এক লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও বিভিন্ন পূজার সামগ্রী চুরি করে নিয়ে যায়।

শীতলা মন্দির থেকে চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে স্বর্ণের হার, শঙ্খ, ডালা, পূজার পাত্র, লোটা ও অন্যান্য নিত্যপূজার সামগ্রী। শিব মন্দির থেকে চুরি করা হয়েছে শিবের সর্প অলংকার, নন্দি মূর্তি, তামার ত্রিশূল ও ধাতব ঘণ্টাসহ বিভিন্ন সামগ্রী।

স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে প্রাতঃদর্শনে গিয়ে তারা মন্দিরের দরজা খোলা ও ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি মন্দির কমিটিকে জানানো হয়।

মন্দির কমিটির পক্ষে সুশান্ত শীল বলেন, ‘কয়েক বছর আগেও একবার এই মন্দিরে চুরি করে চোর চক্র। আবারও চুরির ঘটনা ঘটেছে। এরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, তার জন্যই থানায় জিডি করেছি।’

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মজনু মিয়া বলেন, ‘বিষয়টি নিয়ে অনলাইনে একটি জিডি করা হয়েছে।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪