| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমার উপার্জিত অর্থের একটি অংশের হক যুব সমাজের : মুজাহিদ বেগ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ১৭:২৮:৪১:অপরাহ্ন  |  ১০৫২০৯৪ বার পঠিত
আমার উপার্জিত অর্থের একটি অংশের হক যুব সমাজের : মুজাহিদ বেগ

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিক ও নারী মাঠকর্মীদের সাথে নির্বাচনী মতবিনিময় করেছেন ফরিদপুর-৪ আসনের সতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ। সভায় নির্বাচনী প্রস্তুতি, ভবিষ্যৎ পরিকল্পনা   ভোটার সচেতনতা, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় স্থাপতী মুজাহিদ বেগ বলেন, ‘নির্বাচনের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে মাঠকর্মী ও সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সাংবাদিকদেরকে নির্বাচনকালীন তথ্য সংগ্রহ ও প্রচারে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে।’ নির্বাচনকে ঘিরে সবাইকে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে বলেন তিনি।

তিনি বলেন, ‘আমারা বেগ পরিবার ১৯৩০ সাল থেকে সাধারণ মানুষের সেবা করে আসছি। এ সেবা কার্যক্রম বেগ পরিবার যতদিন তাদের সমর্থ্য থাকবে তত দিনই চালিয়ে যাবেন। এতে এমপি হতে পারি আর না পারি এর কোন ব্যত্যয় ঘটবে না।’

মুজাহিদ বেগ আরো বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশে এই প্রথম কোন একক পরিবার ব্যক্তিগত উদ্যোগে ৩৭ হাজারেরও বেশি অসহায় অসাধারণ মানুষকে তাদের চোখের আলো ফিরিয়ে দিতে সম্পূর্ণ বিনা পয়সায় সেবা দিয়ে আসছে। এছাড়াও আমি মনে করি আমার উপার্জিত অর্থের একটি অংশের হক যুব সমাজের। তাই আমি সবসময় যুবসমাজকে খেলাধুলা ও ধর্মীয় অনুভূতিকে লালন করে মাদক থেকে দূরে রাখতে গত এক বছরে প্রায় ২৫০টিরও বেশি মাঠ লিজ নিয়ে ও সংস্কার করে দিয়েছি।’

তিনি বলেন, ‘যুবকদের খেলার জার্সি, বলসহ ক্রিয়া সামগ্রী কিনে দিয়েছি এবং  মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। মাদকাসক্ত কাউকে পেলে তাকে বুকে জড়িয়ে ধরে সুপথে আনতে প্রয়োজনীয় সব করে থাকি। আমি মনে করি যার যার জন্মভূমিকে সেই বেশি ভালোবাসে অন্য কেউ তার চেয়ে বেশি ভালোবাসে বা বাসবে এ কথা সত্য নয়। স্বাধীনের পরে এই প্রথম ফরিদপুর ৪ আসনে চরভদ্রাসনের কোন সন্তান সংসদ নির্বাচনে নির্বাচন করছে।’

সবশেষে তিনি বলেন, ‘বর্তমানে ফরিদপুরে খুবই যোগ্য এবং ভালো প্রশাসন আছেন। তবুও নির্বাচনী প্রচারণা চালাতে অনেক জায়গায় বাধার সম্মুখীন হচ্ছি। এই বাধাকে প্রতিবন্ধকতা মনে না করে সকল বাধা বিপত্তি দূরে ঠেলে সফলতা দুয়ারে পৌঁছাতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪