| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুর প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি সোহেল, সম্পাদক লতিফ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ১৮:৪৪:১০:অপরাহ্ন  |  ১০৩৪৩৯২ বার পঠিত
চাঁদপুর প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি সোহেল, সম্পাদক লতিফ

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর প্রেসক্লাবের ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিজয় টিভির স্টাফ রিপোর্টার সোহেল রুশদী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি এম এ লতিফ।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় প্রেসক্লাবের নীতি নির্ধারণী কমিটির সদস্য বিএম হান্নান পূর্নাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন। 

কার্যকরী পরিষদের অন্যান্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি  রিয়াদ ফেরদৌস (গাজী টিভি), মাহবুবুর রহমান সুমন (দৈনিক ইলশেপাড়), কাদের পলাশ (স্টার নিউজ), মো. শওকত আলী (আলোকিত বাংলাদেশ), সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুল আউয়াল রুবেল (প্রভাতী কাগজ), যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মোশারফ হোসেন (সাপ্তাহিক চাঁদপুর সকাল), মোরশেদ আলম (চ্যানেল আই), সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি (যমুনা টিভি), চৌধুরী ইয়াসিন আরাফাত ইকরাম (খবর), ও তালহা জুবায়ের (এখন টিভি)।

কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন (দৈনিক চাঁদপুর দিগন্ত), প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম (এনটিভি), সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক মুনাওয়ার কানন (মাই টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম আর ইসলাম বাবু (সুদীপ্ত চাঁদপুর), সমাজকল্যাণ, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা (দৈনিক চাঁদপুর কণ্ঠ) তথ্য প্রযুক্তি ও সেমিনার সম্পাদক জাকির হোসেন (দৈনিক আলোকিত চাঁদপুর)।

কার্যকরী কমিটির সদস্য হলেন- জালাল চৌধুরী (জনকণ্ঠ), বি এম হান্নান (ইনকিলাব), ইকবাল হোসেন পাটোয়ারী (সমকাল), গিয়াসউদ্দিন মিলন (আমার দেশ), শাহাদাত হোসেন শান্ত (মানবকণ্ঠ), রহিম বাদশা (বাংলাভিশন), মো. শাহজাহান মিয়া (দৈনিক সংগ্রাম), আলম পলাশ (প্রথম আলো),  জি এম শাহীন (এসএটিভি), মির্জা জাকির (যুগান্তর), আল-ইমরান শোভন (চ্যানেল টুয়েন্টিফোর), মুনির চৌধুরী (দিনকাল), রোকনুজ্জামান রোকন (দৈনিক চাঁদপুরজমিন), ফারুক আহম্মদ (সময় টিভি), একে আজাদ (দৈনিক চাঁদপুর দর্পণ), নেয়ামত হোসেন (বাংলাদেশ প্রতিদিন), মুহাম্মদ ইলিয়াস পাটওয়ারী (নয়া দিগন্ত)।

সভায় সদস্যদের সর্ব সম্মতিতে প্রেসক্লাবের ২০২৬ সালের উপদেষ্টা পরিষদ, সাংবাদিক কল্যাণ তহবিল, সদস্য যাচাই-বাছাই, অবকাঠামো উন্নয়নও শৃঙ্খলা উপকমিটি নাম ঘোষণা এবং অনুমোদন হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪