| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নানিয়ারচরে চেকপোস্টে অস্ত্রসহ একজন আটক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৫, ২০২৬ ইং | ২০:১৬:৩৩:অপরাহ্ন  |  49032 বার পঠিত
নানিয়ারচরে চেকপোস্টে অস্ত্রসহ একজন আটক
ছবির ক্যাপশন: রাঙ্গামাটির ঘিলাছড়ি সেনা ক্যাম্পের চেকপোস্টে তল্লাশিকালে একটি চাইনিজ পিস্তলসহ উত্তম কুমার (৩৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির নানিয়ারচর জোন (১৭ ইস্ট বেঙ্গল) অধীন ঘিলাছড়ি সেনা ক্যাম্পের চেকপোস্টে তল্লাশিকালে একটি চাইনিজ পিস্তলসহ একজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (৫ জানুয়ারি) সকালে খাগড়াছড়ির মহালছড়ি থেকে রাঙ্গামাটির মানিকছড়ির দিকে যাওয়ার পথে উত্তম কুমার (৩৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সেনা সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল থেকে চেকপোস্টে নিরাপত্তা জোরদার করা হয়। তল্লাশির সময় ওই ব্যক্তির আচরণ সন্দেহজনক হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে দেহ তল্লাশিতে অস্ত্র ও গুলি ছাড়াও একটি মোবাইল ফোন এবং নগদ ৪১৫ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে উদ্ধার করা অস্ত্রসহ নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়েছে। নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, পিএসসি বলেন, অবৈধ অস্ত্র বহন দণ্ডনীয় অপরাধ এবং এ ধরনের অপরাধ দমনে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪