| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৫, ২০২৬ ইং | ২১:০৮:২৬:অপরাহ্ন  |  72757 বার পঠিত
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
ছবির ক্যাপশন: মোনাজাত পরিচালনা করেন সদর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবদুস সবুর।

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চরভদ্রাসন উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বাদ মাগরিব উপজেলা বিএনপির কার্যালয়ে কোরআন খতমের পর আয়োজিত এই দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সদর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবদুস সবুর। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা। দোয়া মাহফিলের সঞ্চালনা করেন যুবদলের সভাপতি মোঃ মোজাফফর হোসেন জাফর।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোঃ শাহজাহান সিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এজিএম বাদল আমীন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আব্দুল কুদ্দুস বাদশা (ভি.পি. বাদশা), সদস্য মোঃ মঞ্জুরুল হক মৃধা, কেএম ওবায়দুল বারী দিপু খান, সাবেক পাঠ কক্ষ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় মোহাম্মদ মাজহারুল হক, যুবদলের সদস্য সচিব আব্দুল ওহাব মোল্যা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাশেদ আল ফারুকী প্রমুখ।

উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল শোককে শক্তিতে রূপান্তরিত করা এবং দেশনেত্রীর রুহের মাগফেরাত কামনা করা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪