| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লোহাগড়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৬, ২০২৬ ইং | ০১:২৯:৫৬:পূর্বাহ্ন  |  82684 বার পঠিত
লোহাগড়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় লোহাগড়া উপজেলা ও পৌর কৃষকদলের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এই অনুষ্ঠান হয়।

উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. পারভেজ মোল্যার সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুসা মোল্যার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ। তিনি বলেন, “ধানের শীষ মার্কা তারেক রহমানের মার্কা। যারা বিএনপিকে ভালোবাসেন, সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করবেন এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন।”

ড. ফরহাদ আরও জানান, তিনি এমপি হলে নড়াইলের উন্নয়নে সকলকে নিয়ে কাজ করবেন এবং দরজা সবার জন্য খোলা থাকবে। এসময় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে নেতা-কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪