ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরহরিরামপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের ঘন কুয়াশার মধ্যে ইউএনও জালাল উদ্দিন শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। রবিবার সকাল ১১টায় উফজেলা থেকে রওনা হয়ে তিনি চরাঞ্চলের দু’টি পয়েন্টে প্রায় ৩শ’ কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার, সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন। পদ্মা পারের প্রায় ৫ কিমি দুর্গম পথ অতিক্রম করে হাজার বিঘা চরের বালুরটেক এলাকায় প্রতি পরিবারে ১৫০ পিচ কম্বল বণ্টন করা হয়।
পশ্চিম চরশালেপুর গ্রামের আশ্রয়ন কেন্দ্রেও ইউএনও ১৫০টি পরিবারকে কম্বল পৌঁছে দেন। গত দু’দিনে মোট ৬শ’ পিচ কম্বল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসকের ত্রাণ ভাণ্ডার ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এসব কম্বল বরাদ্দ দিয়েছে।
তবে পদ্মা নদীর তীরবর্তী চরভদ্রাসন উপজেলায় নদী ভাঙনের কারণে অনেক পরিবার এখনও কম্বল পাননি। সরজমিনে দেখা গেছে, ভিটেমাটি হারানো এসব পরিবার রাস্তার পাশে ও বিভিন্ন স্থানে বসতি গড়ে বসবাস করছেন।
রিপোর্টার্স২৪/বাবি